ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় প্রতারক দেলোয়ার গ্রেফতার

ফতুল্লায় প্রতারক দেলোয়ার গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : জমি বিক্রির নামে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দেলোয়ার হোসেন অরুফে দিলিপ মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে প্রতারনার শিকার সফিউদ্দিন আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শিয়ারচর এলাকায় অভিযানি চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন অরুফে দিলিপ মিয়া এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে।

অভিযোগে জানা যায়, গত বছরের ১ এপ্রিল শিয়ারচর মৌজার সিএস ও এসএ-৪৯২ ও আরএস ৮০৯ দাগের ১৬ শতাংশ জমি বিক্রির জন্য ফতুল্লার সফিউদ্দিন আহমেদের সাথে ১৩ লাখ টাকার বায়না করেন। কিন্তু পরবর্তীতে বাদীকে জমি বুঝিয়ে না দিয়ে একই জমি অন্যত্র বিক্রি করে দেয়। এ নিয়ে একাধিকবার বায়নাকৃত টাকা ফেরত চাইলে বিবাদী সময় ক্ষেপন করেন এবং গত ২০ নভেম্বর টাকা ফেরত দিবে না বলে জানিয়ে দেয়। এরপরও একাধিক বার টাকা চাইলে জমির মালিক দেলোয়ার হোসেন অরুফে দিলিপ মিয়া বাদীকে উল্টো ভয়ভীতি দেখায়। এঘটনায় প্রতারনার শিকার সফিউদ্দিন আহমেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন অরুফে দিলিপ মিয়া ফতুল্লার চিহ্নিত ভূমিদস্যু আউয়ুব চোরা ও ইলিয়াস মাদবরের সহযোগী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 January 2020

ফতুল্লায় প্রতারক দেলোয়ার গ্রেফতার

www.narayanganjbarta24.com