বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে- এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ইং উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে র‌্যালিটি বন্দর উপজেলা চত্ত্বর হতে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম সভায় মিলিত হয়।

এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। বন্দর উপজেলা সমাজসেবা অফিসার এসএম মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 January 2020

সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

www.narayanganjbarta24.com