বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আসমা বেগম (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে বাজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আসমা বেগম ওই এলাকার আলমগীর হোসেন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা আয়নাল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ আসমা বেগম বিষ সেবন করে আত্মহত্যা করে।আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 January 2020

বন্দরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

www.narayanganjbarta24.com