ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক মেরামতের উদ্বোধন

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক মেরামতের উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি চলাচলের প্রায়ই অনুপযোগী। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই মেরামত কাজের উদ্বোধন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা ফরিদা বেগম, নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম উপস্থিত ছিলেন।

শওকত হাসেম জানান, রাস্তাটিতে বর্ষা ছাড়াও বিভিন্ন মৌসুমে পানি জমে থাকত। এতে এলাকাবাসীর ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। আশা করছি সড়ক ও ড্রেন নির্মাণ হলে দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরো বলেন, এতে জাইকা অর্থায়ন করবে, আর বাস্তবায়ন করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ছয় মাসব্যাপী এ কাজের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 January 2020

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক মেরামতের উদ্বোধন

www.narayanganjbarta24.com