অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেরপুরে আতিউর রহমান মডেল স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

শেরপুরে আতিউর রহমান মডেল স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদ দাতা  ) : শেরপুর সদর উজেলার ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি বুধবার আতিউর রহমান মডেল স্কুল প্রাঙ্গণে এই বই বিতরণ উৎসব আয়োজিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফখরুল মজীদ খোকন, শেরপুর সদর উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক মো: কুতুব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী মন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: চাঁন মিয়া ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ । উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফখরুল মজীদ খোকন । বক্তব্য শেষে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন ।

About the author

SOFT PRO IT