নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় দিবস উপলক্ষ্যে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সভা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষ্যে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর নিমতলাস্থ এসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর পরিচালনায় কমিটির অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, অর্থ সম্পাদক কাইয়ুম খান, প্রচার সম্পাদক বিশাল আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, কে. এইচ. মিলন ও কাজী আলমাছ।

বিজয় দিবসের আলোচনা শেষে সাংগঠনিক একাধিক আলোচনায় নতুন সদস্য গ্রহনের বিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে আহ্বায়ক, অর্থ সম্পাদক কাইয়ুম খান ও কার্যনির্বাহী সদস্য পাপ্পু ভট্টাচর্য্যকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট বাছাই উপ কমিটি গঠন করা হয়েছে। ১লা জানুয়ারি থেকে ফরম বিক্রি শুরু হবে এবং ৩১ জানুয়ারিতে ফরম জমা দেয়া শেষ তারিখ নির্ধারন করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 December 2019

বিজয় দিবস উপলক্ষ্যে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সভা অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com