সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু জাহিদ মামুন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নেত্রকোণা জেলার বারহাট্টা থানার ডেঙ্গুরা গ্রামের আবুল কাশেমের ছেলে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, সাদিপুর গ্রামের নাফিস পেপার বোর্ড মিলে পাম্পের সাহায্যে মাঠের পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাফিস পেপার বোর্ড মিলের ব্যবস্থাপক সালাউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 December 2019

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

www.narayanganjbarta24.com