আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

আড়াইহাজারে দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার থানার দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। রবিবার এসপি মোহাম্মদ জায়েদুল আলম তাদের পুলিশ লাইনে সংযুক্ত করেন। তারা হলেন, এএসআই অজিত চন্দ্র বিশ্বাস ও এসআই সজীব চন্দ্র সরকার। আড়াইহাজার থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

২৬ ডিসেম্বর রাতে বিশ্বন্দী ইউপির একটি বাড়িতে নাচ-গানের আসর বসে। পুলিশের দুই কর্মকর্তা ওই আসরে নেচে গেয়ে ফুর্তি করেন। এ সময় এসআই সজীব তার নিজের ফেইসবুক আইডি থেকে আসরের ভিডিও লাইভ করেন। পরে পুলিশ কর্মকর্তাদের নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এ সময় পাশে বসা ছিলেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন।

এদিকে এসআই সজীব চন্দ্র সরকার বলেন, আমি গানের আসরে গিয়েছিলাম। সেখানে অনেকেই এসেছেন। থানায় নতুন এসেছি। তাই সবাইকে চিনি না, চেনার কথাও না। আমি কোনোদিন একটি সিগারেটও খাইনি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে তাদের দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 December 2019

আড়াইহাজারে দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

www.narayanganjbarta24.com