নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বুড়িগঙ্গা থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

বুড়িগঙ্গা থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে প্রায় তিন কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছেন নৌ-বাহিনীর কোস্টগার্ড সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. এম এম আসিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীতে সন্দেহভাজন একটি বাল্কহেড আটক করা হয়। পরে তল্লাশি করে সেখান থেকে পাওয়া বিপুল পরিমান ভারতীয় চোরাচালান করা শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ও নদীপথে সব ধরনের চোরাচালানি রোধে অভিযান চলবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 December 2019

বুড়িগঙ্গা থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

www.narayanganjbarta24.com