ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দূর্ধর্ষ সন্ত্রাসী মিরুর শ্যালক শরীফ গ্রেফতার

দূর্ধর্ষ সন্ত্রাসী মিরুর শ্যালক শরীফ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মীর হোসেন মিরুর শ্যালক এবং মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী শরীফকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা শাহি মহল্লা এলাকা হতে সন্ত্রাসী শরীফকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী শরীফ কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। সে পাগলা শাহি মহল্লা এলাকায় বসবাস করে।

এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী শরীফ দূর্ধর্ষ সন্ত্রাসী মিরুর শ্যালক হওয়ার সুবাধে মিরুর প্রভাবে কুতুবপুর অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এছাড়াও ইট বালুর ব্যবসার নামে এলাকার নিরীহ মানুষ ভবন নির্মান করতে গেলে শরীফ নিজেকে মিরুর শ্যালক পরিচয় দিয়ে নির্মান সামগ্রী দেয়ার জন্য চাপ সৃষ্টি করতো। শরীফের কথামত নির্মান সামগ্রী কোন ব্যক্তি ক্রয় না করলে মোটা অংকের চাঁদা দাবি করতো। শত অপকর্ম করলেও মিরু বাহিনীর লোক হওয়ার সুবাধে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করতো না। যার কারনে আরো বেপরোয়া হয়ে উঠে মিরু বাহিনীর এই শরীফ। সম্প্রতি পাগলা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করায় সেই ব্যবসায়ী মিরু বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে। এছাড়াও শরীফ মনির হত্যা মামলার আসামী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সন্ত্রাসী শরীফ পাগলার দূর্ধর্ষ সন্ত্রাসী মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে শরীফের বিরুদ্ধে। এলাকার নিরীহ মানুষকে হয়রানী সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে লীপ্ত রয়েছে সে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

দূর্ধর্ষ সন্ত্রাসী মিরুর শ্যালক শরীফ গ্রেফতার

www.narayanganjbarta24.com