রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তিন গোডাউনে আগুন

আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৩ গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডেমরা সারুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার রূপগঞ্জ তারাব বিশ্বরোড এলাকায় ইকবাল হোসেনের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টায় হঠাৎ করে গোডাউনে আগুন জ্বলতে দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। গোডাউনে থাকা পিচের ড্রামগুলো বিকট শব্দে ফুটলে এলাকার মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে ডেমরা সারুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিভেসের ৩টি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতক্ষনে গোডাউনে থাকা সবকিছু পুড়ে যায়।

গোডাউনে সুতা, জিনসের কাপড়, পলি, পিচ, কাটন, পাস্টিকের ড্রাম আগুনের পুড়ে ছাই হয়েগেছে। আর এতে প্রায় এককোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবী করেন গোডাউন মালিক ইকবাল হোসেন। এদিকে, আগুনের ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে ইকবাল বলেন, শত্রুতা করে আমার গোডাউনে আগুন দেয়া হয়েছে। গোডাউনে থাকা প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ডেমরা সারুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মান্নান বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে গোডাউনে থাকা অনেক মালামাল আমাদের খবর দেয়ার আগেই পুড়ে গেছে।

About the author

SOFT PRO IT