রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণের চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ১৩ বছরের কিশোরী এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় কিশোরীর পিতা সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, তার মেয়ে দাউপুর ইউনিয়নের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে খিশোরীর পিতা-মাতা মেয়েকে বাড়ীতে রেখে বেলদী মাদ্রাসায় জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) আনতে যান। এই সুযোগে একই এলাকার খোরশেদ আলমের ছেলে লম্পট শ্যামল ঘরে ঢুকে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ের ডাক-চিৎকারে খালাতো ভাইয়ের বউ ঝুমা আক্তার এগিয়ে আসলে লম্পট শ্যামল পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT