ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় সাংবাদিক শাহিন চৌধুরীর ইন্তেকাল

ফতুল্লায় সাংবাদিক শাহিন চৌধুরীর ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা চৌধুরী বাড়ির বাসিন্দা সাংবাদিক  শাহিন চৌধুরী (৬০) রবিবার সন্ধ্যায় ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শাহীন চৌধুরী ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকার মরহুম আবদুল বাসেদ চৌধুরীর বড় ছেলে এবং রিয়াদ মো. চৌধুরীর বড় ভাই।

মরহুম শাহিন চৌধুরী জাতীয় দৈনিক দিনকাল ও সোজাসাপটায় সাংবাদিকতা করতেন। এছাড়া তিনি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য। সোমবার সকাল ১১টায় জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শাহিন চৌধুরীর মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাব কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 December 2019

ফতুল্লায় সাংবাদিক শাহিন চৌধুরীর ইন্তেকাল

www.narayanganjbarta24.com