সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপেজেলায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ কম্বল বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা চত্ত্বরে এসে শীর্তাত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। এসময় কম্বল নিতে শীর্তাত মানুষের ভিড় দেখা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়, সোনারগাঁ হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মনজুর হোসেন হিরু, বৈদ্যোরবাজার ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, জাতীয় পার্টীর নেতৃবৃন্দসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

About the author

SOFT PRO IT