নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের দায়ের করা মামলায় মহানগর যুবদলের সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে ৪ সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেছেন। মামলা নং ৩৯ তাং ১৬/১২/২০১৯।
বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও একেএম জহিরুল হক এর সমন্বয়ে গঠিত ব্যাঞ্চ আগাম জামিনের আদেশ দেন। কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার মারইয়াম খন্দকার।

