নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ‌জেলা ও মহানগর বিএন‌পির সে‌ক্রেটারী আটক

নারায়ণগঞ্জ ‌জেলা ও মহানগর বিএন‌পির সে‌ক্রেটারী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ। তার সাথে মামুন মাহমুদ এর দুই ভাই সেলিম মাহমুদ ও রাসেল মাহমুদকেও গ্রেফতার করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে মামুন মাহমুদকে গ্রেফতার করা হয় আর শহরের মিশনপাড়ার সোনারগাঁও ভবন থেকে এটিএম কামালকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা সূত্র জানায়, ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় র‌্যালি বের করার সময়ে পুলিশি বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন সহ আরো একজন এসআইকে লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 December 2019

নারায়ণগঞ্জ ‌জেলা ও মহানগর বিএন‌পির সে‌ক্রেটারী আটক

www.narayanganjbarta24.com