অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  শেরপুর সংবাদ দাতা ) : শেরপুর সদর উপজেলার ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের চরপক্ষীমারী মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গনে এই আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

এ সময় শেরপুর সদর উপজেলার আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আকবর আলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা মো. আঃ হালিম সরকার। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন  শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গসহ এলাকাবাসী ।

১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন । যাতে ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয় । আলোচনা সভা শেষে শুরু হয় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 December 2019

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

www.narayanganjbarta24.com