সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিজয় দিবস পালিত

সোনারগাঁয়ে বিজয় দিবস পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : স্বাধীনতার ৪৮তম  মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ব ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা প্রশাসন।

সোমবার(১৬ ডিসেম্বর) আনন্দ উদ্দীপনা মধ্যদিয়ে বিজয়ের এই দিনের প্রথম প্রহরে ৪৮ বার তোপধ্বনির মাধ্যমে পৌরসভার শহীদ মজনু পার্কের বুদ্ধিজীবি বিজয় স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয়  সাংসদ  লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান ,সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান মনির,কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা প্রমূখ।

বুদ্ধিজীবি স্মৃতি স্তম্বে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর)   চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল  দিয়ে  শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক কশরতে যোগ দেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 December 2019

সোনারগাঁয়ে বিজয় দিবস পালিত

www.narayanganjbarta24.com