সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

যৌনকর্মী নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিতে প্রাণ গেল যুবকের

যৌনকর্মী নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিতে প্রাণ গেল যুবকের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে এ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বপন (২৭) ও সবুজ (২৫) নামে দুই বন্ধুকে গ্রেফতার করেছে। রবিবার ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।

নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ-ফুর্তি করতে আসে। রবিবার ভোর ৪টায় বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় নিহতের বন্ধুরা তার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী তাদের আটক করেন। পরে টহল পুলিশ এসে স্বপন ও সবুজকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যৌনকর্মী নিয়ে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালু আনন্দ-ফুর্তি করতে এখানে এসেছিলেন। পরে বন্ধুদের ছুরিকাঘাতে কালু নিহত হন। বন্ধুরা পালিয়ে যাওয়ার সময় টের পেয়ে টহল পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে ২ বন্ধুকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ গাইন বাদী হয়ে রোববার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 December 2019

যৌনকর্মী নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিতে প্রাণ গেল যুবকের

www.narayanganjbarta24.com