আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে পৌরসভা মেয়রের মা তাহেরা বেগম আর নেই

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীর মা তাহেরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি চার মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তিনি স্থানীয় নোয়াপাড়া এলাকার মৃত সায়েদ আলীর স্ত্রী।

১৪ ডিসেম্বর শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাদ এশা আড়াইহাজার পৌরসভা শাহি ঈদগাহ মাঠে মরহুমার জানাযা শেষে তাকে দাফন করা হয়।

About the author

SOFT PRO IT