বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যার ভিতরে দেশ প্রেম নাই তার দ্বারা সমাজের কোন উন্নয়ন হয় না : সুফিয়ান

যার ভিতরে দেশ প্রেম নাই তার দ্বারা সমাজের কোন উন্নয়ন হয় না : সুফিয়ান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বলেছেন, প্রতিটি মানুষের মধ্যে দেশ প্রেম থাকতে হবে। যার ভিতরে দেশ প্রেম নাই তার দ্বারা সমাজের কোন উন্নয়ন হয় না। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর নাসিক ২১ নং ওর্য়াডস্থ শাহী মসজিদ পেশাজীবী সংগঠনের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এক শ্রেনীর মানুষ আছে কারো উন্নয়ন সহ্য করতে পারে না। ভাল কাজ করলে বাধা আসবেই। সবকিছু নিয়েই আমাদের সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সমাজের জন্য কিছু করতে পারলে আপনি মরনের পরেও মানুষ আপনাকে মনে রাখবে। দেশ প্রেম ঈমানের অঙ্গ। আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। এই এলাকা থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে। সমাজ পরিবর্তনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

পেশাজীবি সংগঠনের সভাপতি আমান উল্লাহ আমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, আ.লীগ নেতা আলী হোসেন হাজারী, আ.লীগ নেতা সালাউদ্দিন, বাবুল কন্ট্রাক্টার, আ.লীগ নেতা রেজাউল করিম রাজু, আওয়ামীলীগ নেতা জুয়েল, সোহেল, লিটন, মানিক, তোফাজ্জল প্রমুখ।

About the author

SOFT PRO IT