সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল মিয়া ) : সোনারগাঁয়ে উপজেলা পরিষদের ২০১৯ ইং সালের শেষ ( ডিসেম্বর ২০১৯) মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনের সঞ্চালনায় মাসিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান, ইউডিএফ শাহানারা আঁচল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনএম ইয়াছিনুল হাবিব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

About the author

SOFT PRO IT