নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদার জামিন খারিজের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

খালেদার জামিন খারিজের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। একই সাথে অবিলম্বে তার মুক্তির দাবি করেন তারা।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদালতে জামিন আবেদন খারিজের পর তাৎক্ষনিক মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি শহরের উকিলপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়ার দিকে আসার সময় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে পুলিশের বাধায় পড়ে। এসময় মিছিল থেকে নেতাকর্মীদের ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন আহত কিংবা আটক নেই।

খোরশেদ জানান, সকল দিক বিবেচনায় আইনের সঠিক ধারায় কারাবন্দি অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পান তবে তাকে অদৃশ্য চাপে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা কোন ভাবেই দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা মেনে নেবেনা। অবিলম্বে তার মুক্তি দিতে হবে অন্যথায় যেকোন অবস্থার জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 December 2019

খালেদার জামিন খারিজের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

www.narayanganjbarta24.com