ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এতিমদের সাথে ছাত্রলীগ নেতা টিপু সুলতানের জন্মদিন পালন

এতিমদের সাথে ছাত্রলীগ নেতা টিপু সুলতানের জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান এর জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তার বন্ধু মহল।

১১ ডিসেম্বর বুধবার দুপুরে ফতুল্লার কায়ুমপুরস্থ জামিয়া দারুসসলাম নারায়ণগঞ্জ মাদ্রাসা লিল্লাহ বোডিং ও মাদ্রাসার ৩৫ জন এতিম বাচ্চার সাথে দুপুরের খাবার খেয়ে এবং দোয়া মাহফিলের মাধ্যমে টিপু সুলতানের জন্মদিন পালন করেন তারা।

এ সময় অত্র মাদ্রাসার এতিম বাচ্চাদের নামাজ পড়ার জন্য একটি দস্তরখানা দেয়ার ঘোষনা দেন টিপু সুলতানের বন্ধু মহল। দোয়া মাহফিলে টিপু সুলতানের উজ্জল ভবিষ্যত ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধু ও নারায়ণগঞ্জের রাজনীতিতে ঐতিহ্যবাহী পরিবার ওসমান পরিবারের সকল মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওসমান পরিবারের কান্ডারী শামীম ওসমান, অয়ন ওসমান সহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমন, সহ-সভাপতি এ এম হাসান, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ, ক্লিন্টন, সোহাগ, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিন,আরাফাত, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাতুল, উমর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া দারুস সলাম নারায়ণগঞ্জ মাদ্রাসা লিল্লাহ বোডিং ও মাদ্রাসার পরিচালক আ: ওহাব প্রামানিক এবং প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মোঃ এনামুল হক সহ মাদ্রাসার এতিম ছাত্র ও হাফেজগন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 December 2019

এতিমদের সাথে ছাত্রলীগ নেতা টিপু সুলতানের জন্মদিন পালন

www.narayanganjbarta24.com