নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাজনুর বিরুদ্ধে মেয়র আইভীর মামলায় ইকবালের নিন্দা

সাজনু’র বিরুদ্ধে মেয়র আইভীর মামলায় ইকবালের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর দায়ের করা মামলায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুকে আসামী করায় তীব্র নিন্দা জানিয়েছে ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। ১১ ডিসেম্বর বুধবার রাতে গনমাধ্যমে এক বিবৃতিতে তিনি এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে ২২ মাস পর আদালতে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে মামলাটি করে। মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ নেতা নিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ৯০০ থেকে ১০০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তাছাড়া এদিকে ২০১৮ সালের ১৬ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কেন্দ্র করে মেয়র আইভী সমর্থকদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সায়েম প্লাজা থেকে আইভীর সমর্থকদের উপর ইটপাটকেল ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

About the author

SOFT PRO IT