নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন এমপি খোকা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

১১ ডিসেম্বর বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদোন্নতি দিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য করেন। পাটির গনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জানা যায়, লিয়াকত হোসেন খোকা এখন থেকে দলের প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির দায়িত্ব পালন করবেন। ৭ ডিসেম্বর কাউন্সিলে সর্বসম্মতভাবে তিনি স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নির্বাচিত হন।

About the author

SOFT PRO IT