ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় পূণরায় র্নিবাচিত সভাপতিকে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের শুভেচ্ছা

ফতুল্লায় পূণরায় র্নিবাচিত সভাপতিকে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পূনরায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এম সাইফউল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ও দাপা শিয়াচর পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদ উদ্দিন আহাম্মেদ। মঙ্গলবার সকালে কাশিপুর এলাকায় এম সাইফুল্লাহ বাদলের বাসভবনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় কালে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহাম্মেদ বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এম সাইফুল্লাহ বাদলের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল সালাম, আলহাজ্ব নাদির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শহিদুল্লাহ সরদার, মো. শফিউল্লাহ, ডা. আবুল হাসেম, হাজী হারুন অর রশিদসহ ফতুল্লা দক্ষিণ শিয়াচর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 December 2019

ফতুল্লায় পূণরায় র্নিবাচিত সভাপতিকে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের শুভেচ্ছা

www.narayanganjbarta24.com