নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার পাগলায় জমে উঠেছে অবৈধ মেলা। এ মেলাকে ঘিরে মানুষের ভোগান্তির কমতি নেই। অভিযোগ রয়েছে পাগলার দেলপাড়াস্থ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন অনুমোদনহীন এ মেলা পরিচালনা করছে স্থানীয় কিছু জুয়ারী।
জানা গেছে, এলাকার চিহ্নিত জুয়ারী কালা জাফর, রিপন, রফিক, জব্বার এ অবৈধ মেলা পরিচালনা করে আসছে। মেলা বসিয়ে রাতে জুয়ার আসর বসে।
স্থানীয়দের অভিযোগ, ডিসেম্বরে বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকে, আর এ মেলায় উচ্চ শব্দের কারণে সন্ধ্যায় শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়। রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। মেলা বসিয়ে বিক্রেতাদের সাথে রাতে জুয়ার আড্ডা বসে। আর আসর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়াও স্থানীয় নারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
এব্যপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমরা কাউকে মেলার অনুমতি দেইনি। তবে কেউ অবৈধভাবে মেলা বসিয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

