নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৮ ডিসেম্বর রবিবার রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে তাদের দেখা যায়। এ সময় টেলিভিশনের পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে হাস্যোজ্বল দেখা যায় সালমান-ক্যাটকে।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান দিকে থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান খান। আর সালমানের পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর অন্যপাশে (বামে) ছিলেন ক্যাটরিনা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে ৮ ডিসেম্বর রবিবার ঢাকায় এসেছেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।

জানা গেছে, রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দুইজনে এক সঙ্গে নাচবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে গান গেয়েছেন -ডি-রকস্টার- শুভ ও -পাওয়ার ভয়েস- তারকা রেশমি। এরপর সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস।

হোম অব ক্রিকেটে যুক্ত করা নতুন ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার পর বিপিএলের সপ্তম আসর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর লাল-নীল আলোক রশ্মি খেলা করে রাজধানীর আকাশে। আতশ বাজির রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে স্টেডিয়ামের চারপাশ।

এ প্রতিবেদন লেখার সময় গান গাইছেন ভারতীয় কণ্ঠশিল্পী কৈলাশ খের। জমকালো ও ব্যয়বহুল এই আয়োজন। বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন, জিটিভি ও নিউজ২৪-এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 December 2019

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

www.narayanganjbarta24.com