বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২৫নং ওয়ার্ডে বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ

বন্দরে ২৫নং ওয়ার্ডে বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২৫নং ওয়ার্ডের সকল বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে নাসিক এর ২৫নং ওয়ার্ডস্থ লক্ষনখোলাস্থ কাউন্সিলর কার্যালয়ে এ বহি বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ২৫নং ওয়ার্ডের বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ১৩১টি ভাতার বহি বিতরণ করা হয়।

নাসিক এর ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক বাহাউদ্দিন শাহ, কাউন্সিলর সচিব তরিকুল ইসলাম, মো. মিলন, সমাজ সেবা কর্মকর্তা তপন কৃঞ্চ দাস, মো. মনির হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT