সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে মর্জিনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা কিশোরগঞ্জ সদর উপজেলার রামদিয়া গ্রামের ফাইজুল মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কাচঁপুর এলাকার মাহবুবের বাড়িতে ভাড়া থেকে ডেমিন গার্মেন্টসে চাকরি করতেন।

নিহতের ১২ বছরের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানায়, শনিবার সকালে বাবা ফাইজুল কাজের জন্য ও মা ডেমিন গার্মেন্টেসে গেলে সে মাদরাসায় যায়। দুপুরে বাড়িতে এসে মায়ের সঙ্গে খাবার খেয়ে ফের মাদরাসায় যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের ভেতর দরজা বন্ধ পেয়ে তার মাকে ডাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে তার মায়ের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

About the author

SOFT PRO IT