নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ্য ফটো সাংবাদিক সৌরভের শয্যা পাশে জেলা যুবদল নেতৃবৃন্দ

অসুস্থ্য ফটো সাংবাদিক সৌরভের শয্যা পাশে জেলা যুবদল নেতৃবৃন্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সড়ক দূর্ঘটনায় আহত নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভকে দেখতে গিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সৌরভের টানবাজারস্থ বাসভবনে গিয়ে জেলা যুবদল নেতৃবৃন্দ তার শরিরের খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক রাসেল রানা, সহ সম্পাদক সেলিম হোসেন দিপুসহ যুবদল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত সপ্তাহে সংবাদ সংগ্রহের কাজে নারায়ণগঞ্জের দেওভোগে অটোরিক্সার ধাক্কায় পায়ের একটি আঙ্গুল ভেঙ্গে যায় তরুণ ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের।

About the author

SOFT PRO IT