বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রবাসী স্ত্রী সানজিদা রহস্যজনক নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে শ্বশুড়ের সাথে স্বামীর বাড়িতে ফিরে আসার সময় প্রবাসীর স্ত্রী সানজিদা (২১) নামে গৃহবধূ রহস্য জনক নিখোঁজ হয়েছে। শুক্রবার বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় ওই গৃহবধূ। অনেক স্থানে খুজাখোজি করে গৃহবধূর কোন সন্ধান পায়নি আত্মীয় স্বজনরা। এ ব্যাপারে শ^শুড় হাবিবুল্লাহ মিয়া বাদী হয়ে শনিবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ২৪৯ তাং- ৭-১২-১৯ইং।

জিডি সূত্রে জানা গেছে, গত ৩ বছর পূর্বে সোনারগাঁ থানার সুখের টেক এলাকার হাবিবুল্লাহ মিয়ার  ছেলে  অলিউল্ল্যাহ সাথে বন্দর থানার আমৈর এলাকার এলাহি মিয়া মেয়ে সানজিদা বেগমের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর স্বামী অলিউল্ল্যাহ জিবীকার তাগিদে সৌদি আরবে প্রবাসে জীবন যাপন করে। এর ধারাবাহিকতায় গত ২৯ শে নভেম্বর পুত্রবধূ সানিজিদা বেগম তার পিত্রালয়ে নাইওরে আসে। এবং ১ সপ্তাহ পিত্রলয়ে নাইওর শেষে গত শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ সানজিদা তার শ^শুড়ে সাথে স্বামী বাড়িতে ফিরে যাওয়ার সময় মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই গৃহবধূ রহস্য জনক ভাবে নিখোঁজ হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 December 2019

বন্দরে প্রবাসী স্ত্রী সানজিদা রহস্যজনক নিখোঁজ

www.narayanganjbarta24.com