নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় আওয়ামী লীগের সভাপতি বাদল ও সম্পাদক শওকত

ফতুল্লায় আ.লীগের সভাপতি বাদল, সম্পাদক শওকত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিনা প্রতিদ্বন্দিতায় আবারও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শওকত আলী। দীর্ঘ ১৫ বছর ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম উল্লেখ থাকলেও তিনি আসেননি। অন্যদিকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

দিনব্যাপী এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 December 2019

ফতুল্লায় আওয়ামী লীগের সভাপতি বাদল ও সম্পাদক শওকত

www.narayanganjbarta24.com