নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নতুন করে ষড়যন্ত্র চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জে নতুন করে ষড়যন্ত্র চলছে : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, সারাদেশে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বাইরে নারায়ণগঞ্জ নাই। নারায়ণগঞ্জে নতুন করে ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সদর থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ যদি উনার কিছু হয়ে যায়, এই বাংলাদেশ বিশ্বে সবচাইতে সংঘর্ষপূর্ণ একটি খারাপ দেশে পরিণত হবে। যেখানে ঘরে ঘরে সংঘর্ষ হবে। তাই একটি সুন্দর বাংলাদেশের জন্য দোয়া করতে হবে। এই সুন্দর বাংলাদেশের জন্য বক্তাবলীতে ১৩৯ জনকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার পেছনে ত্যাগী নেতাকর্মীরা থাকা অবস্থায় বাংলাদেশে কোনো শক্তি নাই যে, শেখ হাসিনাকে দমিয়ে রাখবে।

এ সময় সদর থানার আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত  সভাপতি মজিবুর রহমান শিকদারের সভাপতিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরি বিরু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, সদর থানা যুবলীগের সহ সভাপতি এস টি আলমগির সরকার, আলীরটে ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, আলীরটেক ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির আহমেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT