বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

বন্দর বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর বাজার থেকে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকার রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাটের উচ্ছেদে অভিযান চালিয়েছে নরায়নগঞ্জ সিটি কর্পোরেশন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান আহম্মেদ ও সুপারাফাইযার মুকলেছ উদ্দিনরে নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানকালে একটি ভেকু, ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন।

২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান আহম্মেদ জানান, বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্দর বাজার থেকে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকার অবৈধ দোকান গুলি উচ্ছেদ করা হয়। রাস্তা দক্ষল করে অবৈধ দোকন বসাতে জানচলাচরে ব্যাগাৎ সৃষ্টি হয় এবং চালাচলের অনেক সমস্যার শিকার হতে হয় নগড়বাসীর। নগড়বাসীর চলাচলের সুবিধার্থে রাস্তার দুই পাশের অবৈধ দোকান উচ্ছেদ করা হলো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 December 2019

বন্দর বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta24.com