নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে মহানগর যুবদলের শোক

জেলা বিএনপির শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোক বার্তায় খোরশেদ বলেন, জান্নাতুল ফেরদৌস ছিলেন বিএনপি তথা জাতীয়তাবাদী আর্দশের একজন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বিএনপি একজন অভিভাবক হারালো। তার রুহের মাগফেরাত কামনা করি ও শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানাই।

আরো শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো সহ যুবদলের সকল নেতৃবৃৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 December 2019

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে মহানগর যুবদলের শোক

www.narayanganjbarta24.com