ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি শামীম ওসমানের সাথে সাংবাদিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

এমপি শামীম ওসমানের সাথে সাংবাদিক ঐক্য পরিষদের সাক্ষাৎ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব গঠিত নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ওসমানী স্টেডিয়ামে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি খান সোহেল, সহসভাপতি এনামুল হক প্রিন্স, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ডালিম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ সাগর, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন, প্রকাশনা সম্পাদক শেষ আরিফ হোসেন (দৈনিক সোজাসাপটা), কার্যকরী সদস্য-আ.মোতালিব (দৈনিক সচেতন), বিশ^জিৎ সাহা সুজন (অগ্রবাণী প্রতিদিন)।

নবগঠিক নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সাংসদ শামীম ওসমানকে ফুলেল শুভেচ্ছাসহ একটি কবিতার বই প্রদান করেন। এসময় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারী টেলিভিশন নিউজ২৪-এর জেলা প্রতিনিধি দীলিপ মন্ডল উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT