ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লার রামারবাগ স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

ফতুল্লার রামারবাগ স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২রা ডিসেম্বর সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর উদ্যোগের বাস্তবায়ন কল্পে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজ অর্থায়নে টিফিন বক্স বিতরণ করেন রামার বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও ফতুল্লা থানা পুলিশিং এর সাধারন সম্পাদক মোস্তফা কামাল।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাহিরের খোলা খাবার খাবে না। বাহিরের খোলা খাবার স্বাস্থ্য সম্মত হয় না। মায়ের হাতের তৈরী খাবারই নিরাপদ। তিনি বাহিরের খাবার খেতে ক্ষুদে শিক্ষার্থীদের নিরুৎসায়িত করে মূল্যবান বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, আমার এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতি শিক্ষার্থীদের জন্য আমার সামর্থ অনুযায়ী সহযোগিতা করে যাব। টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, সহকারি শিক্ষক সোহেব তানভীর ও মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক বাবুল আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 December 2019

ফতুল্লার রামারবাগ স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

www.narayanganjbarta24.com