খেলা নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সালমান খান নাচবেন, মমতাজ গাইবেন

সালমান খান নাচবেন, মমতাজ গাইবেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবারের বিপিএলটি হচ্ছে বিশেষ বিপিএল। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে এই বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। স্বাভাবিকভাবেই এই বিপিএল ঘিরে চলছে বিশেষ আয়োজন। এবার জানা গেল, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রবিবার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, বিপিএলের উদ্বোধনী দিনে পারফর্ম করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশি শিল্পী হিসেবে গান গাইবেন মমতাজ। এছাড়া থাকবেন আরো অনেক দেশি-বিদেশি তারকা।

সূত্র: এনটিভিবিডি ডটকম

About the author

SOFT PRO IT