নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষাই একমাত্র ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে : কাউন্সিলর খোরশেদ

শিক্ষাই একমাত্র ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে : কাউন্সিলর খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্ল্যাম আনন্দ স্কুলের গলাচিপা ও মাসদাইর দুইটি স্কুলের ৩২১ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ লক্ষ ৭৭ হাজার ৮ শত  টাকা বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষার্থীদের এই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এ সময় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রস্ক প্রকল্পের সুপারভাইজর মো. জহিরুল ইসলাম, নারী মৈত্রি সংস্থার সাহেব বিন শরিফ, মো. মিহির, মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ¦ আবুল কালাম আজাদ, গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত খন্দকার, বিশিষ্ট সমাজসেবক রিটন দে প্রমুখ।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে কাউন্সিলর খোরশেদ বলেন, এই টাকা দিয়ে বাচ্চাদের পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে এবং পড়াশুনার দিকেও খেয়াল রাখতে হবে। যেন তারা ভাল ফলাফল করে। কারন শিক্ষাই একমাত্র ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। যে সকল বাচ্চারা নিয়মিত স্কুলে আসবে না তাদের এখন থেকে কোন প্রকার সহায়তাও করা হবে না।

প্রতিজন ছাত্র/ছাত্রীকে  ১৮০০ টাকা নগদ শিক্ষা ভাতা ৩২১ জনকে ৫ লক্ষ ৭৭ হাজার ৮ শত টাকা সোনালী ব্যাংক কতৃপক্ষের তত্বাবধানে বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT