সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার না.গঞ্জ আসছেন পুলিশের আইজি

বৃহস্পতিবার না.গঞ্জ আসছেন পুলিশের আইজি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামীকাল ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে পুলিশ লাইন্স এ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তি স্থাপন ও সাড়ে ১০টায় ফতুল্লার আকবর টাওয়ারে এ কমিউনিটি ব্যাংক এর পঞ্চবটি শাখা উদ্বোধন করা হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

About the author

SOFT PRO IT