রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী সুনামগঞ্জের দলবাড়াউট এলাকার এতিম মোল্লার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, আহম্মদ আলী সকালে সড়ক পারাপারের সময় তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT