খেলা নারী বন্দর বিনোদন সংগঠন সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বন্দর স্বপ্নীল সমাজ কল্যান সংঘের উদ্যোগে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এর মাঠে এ পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ। নারায়নগজ্ঞ মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নাসিক মহিলা কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতির সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এর গভার্নিং বোডির সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলী মোহাম্মদ পিন্টু খান, বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী সহিদ আহমেদ, বন্দর থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাহাবুর রহমান কমল, বন্দর থানা আইন বিষয়ক সম্পাদক নূর হোসেন, সাবেক বন্দর থানা কৃষি বিষয়ক সম্পাদক শাজাহান মোল্লা, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, হানিফ মিয়া, শারমিন ফারজানা, বন্দর ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মাইনুর হোসেন মায়া ও এডভোকেট রোকছানা বেগম মুক্তা বেগম প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   1   =