নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগ‌ঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হারুন (২৮) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছে। শনিবার (২৩নভেম্বর) রাতে বক্তাবলীর ফেরীঘাটের কাছে মুড়ির কারখানার সামনে এই হত্যাকান্ড ঘটে।

পুলিশের ধারনা রাত সাড়ে নয়টার দিকে হত্যাকান্ডটি ঘটতে পারে। নিহত হারুন, ময়মনসিংহের ফুলপুর থানাধীন বাসাটি গ্রামের ইমান হোসেনের ছেলে। সে ফতুল্লার এনায়েতনগরের শাসনগাঁও এলাকার গণি মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

নিহতের স্ত্রী শারমিন জানায় , তার দুই মেয়ে লামিয়া (৩), মীম (৮)। সে অটো রিক্সা চালিয়ে সংসার চালাত। হত্যাকান্ডের  কয়েক ঘন্টা আগে তার এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে আনে ।  তার মৃত্যুর সংবাদ শুনে সে ঘটনাস্থলে ছুটে আসে ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাাতে যুবকটি নিহত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরে জানাতে পারবে। আসামী যেই হোক তদন্তের মাধ্যমে তাদের খুজে বের করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 November 2019

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন

www.narayanganjbarta24.com