ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের মানুষ ভালো, বদনাম অন্য কেউ এসে দিয়ে যায় : শামীম ওসমান

না.গঞ্জের মানুষ ভালো, বদনাম অন্য কেউ এসে দিয়ে যায় : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে আমরা ভালো মানুষ নিয়ে চলি। নারায়ণগঞ্জ কারো বদনামের দায়িত্ব নিতে চায় না। নারায়ণগঞ্জের মানুষ ভালো কিন্তু বদনাম অন্য কেউ এসে দিয়ে যায়। এটা আমরা হতে দিবো না। কারণ এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ছিল। নারায়ণগঞ্জ শেখ হাসিনার আছে। নারায়ণগঞ্জ শেখ হাসিনার থাকবে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইসদাইরের ওসমানি পৌর স্টেডিয়ামে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, খেলাধুলা আনন্দ দেয়। আসার পরে মনটা ভালো ছিল না। কিন্তু এতক্ষন খেলা দেইখা মনটা ভালো হইয়া গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ খুব অল্প সময়ে তিনি এ আয়োজন করেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জে আছেন। অনেক ময়লার মধ্যে থেকেও নিজেকে পরিষ্কার রেখেছেন তিনি। ঢাকা রেঞ্জের ডিআইজি তার সততা ও দক্ষতার প্রমাণ সর্বক্ষন দিয়েছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 November 2019

না.গঞ্জের মানুষ ভালো, বদনাম অন্য কেউ এসে দিয়ে যায় : শামীম ওসমান

www.narayanganjbarta24.com