রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হ্যান্ডকাপসহ একাধীক মামলার আসামী পলায়ন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে একাধীক মামলার আসামী ডাকাত মোস্তফা (৩৫) পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে চণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা চণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন মামলায় বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই মো. সোহরাব হোসেন একদল পুলিশ নিয়ে ডাকাত মোস্তফাকে গ্রেফতার করে। এ সময় মোস্তফার লোকজন পুলিশের উপর হামলা চালালে ডাকাত মোস্তফা হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। পরে চণপাড়া  ফাঁড়ি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ চণপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। মোস্তফার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, মাদক ও মারামারিসহ একাধীক মামলা রয়েছে।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান জানান, এক ডজনের বেশী মামলার আসামী মোস্তফাকে গ্রেফতার করে এএসআই সোহরাব। পরে তার লোকজন পুলিশেকে মারধর করে তাকে ছাড়িয়ে নেয়।

এ ব্যাপরে এএসআই মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোস্তফাকে গ্রেফতার করেননি বলে জানান। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 November 2019

রূপগঞ্জে হ্যান্ডকাপসহ একাধীক মামলার আসামী পলায়ন

www.narayanganjbarta24.com