বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক

বন্দরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে গ্রাহক সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার ও সুচিয়ারবন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ বন্দর জোনাল অফিসের ওয়ারিং ইন্সপেক্টর শেখ মুজিবুর রহমান, জুনিয়র ইন্সপেক্টর আল আমিন, আওয়ামী লীগ নেতা মো. নাজমুলসহ গ্রাহকবৃন্দ। উঠান বৈঠকে বিপুল সংখ্যক গ্রাহক সদস্যসহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিতি ছিলেন।

এ সময় নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, উন্নয়নশীল খাতে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি, ট্রান্সফরমার চুরি রোধ করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ বিভিন্ন বিষয়ে গ্রাহককে সচেতন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত সকলের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 November 2019

বন্দরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক

www.narayanganjbarta24.com