রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে শফিকুল ইসলাম (৩০) নামের এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শফিকুল ইসলাম তারাব হাটিপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শফিকুল ইসলাম বেশ কিছু দিন ধরেই ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে তারাব হাটিপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করাকালে তাকে আটক করা হয়। এসময় শফিকুলের সঙ্গে থাকা ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT