নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে লবণের দাম বাড়ার গুজব, আটক-১

লবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : লবনের দাম বেড়ে যাবে গুজবে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের পাইকারি বাজারে লবণ বিক্রির হিড়িক পড়ে গেছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে লোকজন দোকানে ভিড় করে লবণ কিনতে থাকেন। তবে বিক্রেতারা জানান, দাম বাড়ানোর বিষয়টি তাদের জানা নেই। আগের দামেই লবণ বিক্রি করছেন তারা।

এদিকে নিতাইগঞ্জে ফেসবুকে দাম বাড়ার গুজব ছড়ানোর অভিযোগে আবদুল করিম নামে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিতাইগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে দাম বেড়ে যাবে প্রচারণার পাশাপাশি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে ওই যুবক। সে কারণে তাকে আটক করা হয়েছে।

বিক্রেতারা বলছেন, ফেসবুকে একটি খবর বের হয়েছে যে লবণ সঙ্কট। কিন্তু বাজারে কোন লবনের সঙ্কট নেই। এ খবরের পর চাহিদার চেয়ে বেশি লবণ বিক্রি হয়েছে কিন্তু সেটিও পুরনো দামেই। ক্রেতারা ১০ বস্তার পরিবর্তে ৫০ বস্তা লবণ নিচ্ছে।

About the author

SOFT PRO IT